অর্ডারের শর্তাবলী
Star Aura-এ অর্ডার করার মাধ্যমে আপনি নিম্নোক্ত শর্তাবলীতে সম্মত হচ্ছেন—
- ডেলিভারি চার্জ অগ্রিম পরিশোধ না করলে অর্ডার নিশ্চিত (Confirm) করা হবে না।
- অর্ডারের সময় সঠিক নাম, পূর্ণ ঠিকানা এবং সচল মোবাইল নম্বর প্রদান করা বাধ্যতামূলক।
- গ্রাহকের প্রদত্ত ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে ডেলিভারি ব্যর্থ হলে Star Aura এর জন্য দায়ী থাকবে না।
- পণ্যের মূল্য, অফার ও প্রোমোশন পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো সময় পরিবর্তন হতে পারে।
- ওয়েবসাইটে প্রদর্শিত ছবিগুলো বাস্তব পণ্যের যথাসম্ভব সঠিক উপস্থাপনা। তবে বিভিন্ন ডিভাইসের স্ক্রিন, আলো বা ডিসপ্লে সেটিংসের কারণে রঙে সামান্য পার্থক্য দেখা যেতে পারে।
